অ্যালবামঃ শহরবন্দি
মন গেছে মেঘের বাড়িতে
আকাশ দিয়েছে ডুব
মাতাল তারা রাতের সাথে
হেসেই হবে খুন
আমার সারা গায়ে
তোমার শহরের ধূলো মেখে
চলছি বিপুল অন্ধকারে
একি রাস্তায় একি পৃথিবীর জলে
জলছি বিপুল অন্ধকারে
মন গেছে মেঘের বাড়িতে
আকাশ দিয়েছে ডুব
মাতাল তারা রাতের সাথে
হেসেই হবে খুন
শহরের কাছে রেখেছি জমা
ময়লা জামার দাগ
রঙ্গীন ফেরেশতা উড়ে বসে ভাবনায়
চাঁদের ব্লেডে যাচ্ছে কেটে মুহুর্তু মুহুর্ত
রঙ্গীন ফেরেশতা উড়ে বসে ভাবনায়
একি রাস্তায় একি পৃথিবীর জলে
জলছি বিপুল অন্ধকারে
মন গেছে মেঘের বাড়িতে
আকাশ দিয়েছে ডুব
মাতাল তারা রাতের সাথে
হেসেই হবে খুন
Thursday, January 30, 2014
Sunday, October 20, 2013
পাথুরে দেবী
অ্যালবামঃ শহরবন্দি
পাথুরে দেবী, পাতার পাখনা গায়ে স্নান জ্বলে নিহত অগ্নিমাছ নেইকো মানুষ, সুর্যের দিকে যাই, ট্রাফিক ভিড়ে সহস্র পঙ্খীরাজ।
আনমনা লোকটা এখনও দাঁড়িয়ে একা রোজকার রেলগাড়ি রেলগাড়ি বিকেল ময়দানে লড়াই মহিষে মহিষে আজ খুন হবে প্রজ্বাল ঐ চাঁদ।
সিলিংএ ঝুলছে রুপবতী লাশ মহাশূন্যের মত একা একা শহরে আজো বৃষ্টি হবে না তাই কাঁচ পোকাদের নেই দেখা।
জলজ ঘ্রানের নুন, অনেকটা প্রাচীন খোলসের মত আছে পড়ে করোটির ভেতরে জমাট অন্ধকার অক্ষরগুলো শুধু ওড়ে।
Sunday, October 13, 2013
চার চার চৌকো
অ্যালবামঃ শহরবন্দি
চার চার চৌকো জানালায় আমায় দেখে হাতটা বাড়ায়।
আকাশ দেখে দিচ্ছি ছুট মাথার ভেতর শব্দজট আমার চোখে লাগায়।
আকাশ আমার আমি তোমার কাছে যাবো আমার চৌকো আকাশ আমি তোমার...
Thursday, October 10, 2013
শহরবন্দি
অ্যালবামঃ শহরবন্দি
শহরবন্দি মেঘ, ঘুরে ঘুরে একা আমাদের এই সুবর্ন নগরে আমিও পেতেছি কান, শুনি বৃক্ষের ক্রন্দন ধূসর রাজপথের প্রান্তরে...
চন্দ্রগ্রস্থ ভোর বড় বিদায় বিদায় তুমি এখনও দেখো সুর্যলোকের ভোর
তুমি গাইতেই পার গান, এই সুবর্ন নগরে ভুলে যেতে পার ইতিহাস অর্থহীন নগরকালে...
কেটে ফেলা গাছ ভুলে যাবে সব শোক কিছু সবুজ পাতার ক্রন্দন তুলে রেখো ভেজা ভেজা চোখে কান্না লুকাতে পারো ভুলে যেতে পার চাইলেই বারবার..
তুমি গাইতেই পার গান, এই সুবর্ন নগরে ভুলে যেতে পার ইতিহাস অর্থহীন নগরকালে...
Tuesday, October 8, 2013
কুমারী
অ্যালবামঃ শহরবন্দি
কুমারী উত্তর দাও তুমি যে বাক্য অশ্রুত অন্ধকার আমার হৃদয় প্রবল ঝোঁকে চাপ দেয় তোমার হৃদয়ে যদি কখনো দেখি রূপান্তরে তোমার অস্থিরতা…
তবে সেই অস্থিরতায় আমি তোমাকে প্রেমের আগে তোমার প্রেমকে ভালোবাসি।
কুমারী বন্ধ চোখে ভাবো আকাশ তোমার আঁচল তোমার চোখের নদীতে বৃষ্টির যত গান নীরবতার অপর পাড়ে মুখর কলতান...
তবে সেই অস্থিরতায় আমি তোমাকে প্রেমের আগে তোমার প্রেমকে ভালোবাসি।
Saturday, September 28, 2013
রোদের ফোঁটা
অ্যালবামঃ শহরবন্দি
শূন্যতায় ভেসে গেছে শহরের সব পথঘাট ফিরবে না গতকাল জানি ফিরবে না আগামীকাল।
তবু চাইছি তোমাকেই তুলে নিতে অঞ্জলিতে রোদের ফোঁটা।
শোন কবি, শোন কবিতা ভাঙো দীর্ঘ মূর্ছনা। রাখো এইখানে হাতটুকু তবু চলে যেতে বোলো না।
শূন্যতায় ঢেকে গেছে শহরের বাকী ইতিহাস ফিরবো না তুমি আর আমি ফিরবো না হয়তো আবার।
তবু চাইছি তোমাকেই তুলে নিতে অঞ্জলিতে রোদের ফোঁটা।
শূন্যতার শোকসভা শূন্যতার যত গান দিলাম তোমার মুকুটে আমার যত অভিমান।
শূন্যতায় ডুবে গেছে শহরের সব পথঘাট ফিরবে না গতকাল জানি ফিরবে না আগামীকাল।
তবু চাইছি তোমাকেই তুলে নিতে অঞ্জলিতে রোদের ফোঁটা।
Friday, September 27, 2013
ঠিক ঠাক
অ্যালবামঃ শহরবন্দি
সব ঠিক ঠাক যখন বলো ওলোট পালট হয়ে যায় এলোমেলো সব হয়ে যায় সব ঠিক ঠাক।
সব ঠিক ঠাকের এই শহরে উঁচু নিচু আঁকা সব দেয়ালে নাগরিক সব ফুল ফুটে থাক সব ঠিক ঠাক।
অকারণে বুঁদ হওয়া ভাবনায় এলোমেলো যখন তখন নগরের মতো যেন যানজট মাথার ভেতর থেকে যায় সব ঠিক ঠাক।
Thursday, September 26, 2013
মুঠোফোন
অ্যালবামঃ শহরবন্দি
করতলে চিহ্ন মেঘের স্বর লোকাল বাসে বাড়ি ফেরা প্রিয় মুখ হৃদয়ের কাছে ব্যর্থ মুঠোফোন দিন রাত্রি গুনগুন
হ্যালোজেন রোদ চিলতে বারান্দায় টিকটিকি তাই বলছে ভবিষ্যত
তোমার আমার যৌথ ডানা আর আকাশ আর কিছু অবিনাশী গান
হ্যালোজেন রোদ চিলতে বারান্দায় টিকটিকি তাই বলছে ভবিষ্যত
পলিথিনমোড়া আকাশ দিয়েছে ডুব তোমরা রয়েছো যার যার জানালায়
তোমার আমার যৌথ শামুকবাস আর কিছু অবিনাশী গান
হ্যালোজেন রোদ চিলতে বারান্দায় টিকটিকি তাই বলছে ভবিষ্যত…
Wednesday, September 25, 2013
নেফারতিতি
অ্যালবামঃ নিয়ন আলোয় স্বাগতম ( মিক্সড্ )
যাচ্ছো চলে নেফারতিতি বিষন্ন চুল উড়ছে হাওয়ায় সবুজ আকাশ দূরে সরে যায় পথের এখনো কিছুটা বাকি...
এখনি নামবে সন্ধ্যা পৃথিবীর পুরোনো পথে ল্যাম্পোস্ট নতজানু প্রার্থনায় একা দাঁড়িয়ে থাকে এ…এহে…এ……এহে……হে…
হাত বাড়িয়ে ছুয়ে দিতে তুমি পারো না একা চাঁদ চাঁদের কঙ্কাল হেটে যেতে যেতে ভুল পথে তুমি থামো না খুজো না উদার আকাশ কিছু সূর্যবন্দী মেঘ কিছু বিস্মরনের নদী বয়ে যায় তোমার আত্মার কাছাকাছি নেফারতিতি
যাবেই চলে চলে নেফারতিতি বিষন্ন চুল উড়ছে হাওয়ায় সবুজ আকাশ দূরে সরে যায় শহরে আজো বৃষ্টি নেই তোমার শঙ্খ শরীরে জলপদ্ম রেখা এখনি যেওনা অন্ধকারে আমাকে ফেলে একা...
Saturday, August 24, 2013
ওম
অ্যালবামঃ দ্রোহের মন্ত্রে ভালোবাসা
ওম অখণ্ডমণ্ডলাকারং ,ব্যাপ্তং যেন চরাচরম্ তত্পদং দর্শিতং যেন, তস্মৈ শ্রীগুরবে নমঃ
লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লা ইন্নাল হা’মদা ওয়াননি’মাতা লাকা ওয়ালমুলক’ লা শারিকা লা
বুদ্ধং শরণং গচ্ছামি ধর্মং শরণং গচ্ছামি সঙ্ঘং শরণং গচ্ছামি
বল হরি, হরিবোল, তীর্থে যাবো বিভেদের মন্ত্রে স্বর্গ পাবো;
লা ইলাহা ইল্লাল্লাহ্, মানুষ কোরবানী মাশাল্লাহ্!
হালেলুইয়া জেসাস ক্রাইস্ট, ধর্মযুদ্ধে ক্রুসেড বেস্ট!
Wednesday, August 21, 2013
কবিয়াল
অ্যালবামঃ দ্রোহের মন্ত্রে ভালোবাসা
ভীষণ গন্ধ ডুমুর ফুলে,মাকালের লাল মেখে শুকনো নদী বুকে,রাতের রোদ্দুরে বুনেছি ঘাসফুল কবিতা তুমি কবের কবিতা?
কাক ডাকা ভোরে হৃদয় উজাড় করে গদ্যের যুক্তিতে ছন্দ শেখাও? আমি কবিয়াল নই আমি কবিয়াল নই নই গানের মিছিল কোন!
মগজের বালুচরে ভীষণ অসম্ভবে শুভ্র হাসি আঁকে এই কালো ছেলে। ভীষণ গন্ধ ডুমুর ফুলে!
বখাটে রাতে চোখ বুজি ভূত নয়,পাই স্বপ্ন ভয় দেখি ভেঙচি কাটে দেখি ভেঙচি কাটে দেখি ভেঙচি কাটে, দেখি আধমরা সভ্যতা!
শুকনো পেটে যখন ছুঁচোয় দিচ্ছে ডন মনে হয় আমি কোন শিল্পী নই আমি শিল্পী নই নই রঙের ধারা কোন স্পর্ধার আগুনে গড়া বাঙালি দেহখানা কাঙ্গালের মতো কোন স্বপ্ন দেখেনা।
ভীষণ গন্ধ ডুমুর ফুলে,মাকালের লাল মেখে শুকনো নদী বুকে রাতের রোদ্দুরে বুনেছি ঘাসফুল কবিতা...
Tuesday, August 20, 2013
চতুর্দিকে
অ্যালবামঃ দ্রোহের মন্ত্রে ভালোবাসা
চতুর্দিকে ভীষণ আঁধার বিষণ্ণ সবই আমি তখন একলা ঘরে কাহারে ভাবি? কাহারে ভাবি?
চতুর্দিকে ভীষণ আঁধার বিষণ্ণ সবই আমি তখন একলা ঘরে কাহারে ভাবি? তাহারে ভাবি।
কালা পানি, ভালা নয়তো কেউ চায়না দিতে সায় আমি দেখি তাহার ভিতর কাহার মুখ দেখা যায়, মুখ দেখা যায়...
এমন আঁধার এমন কালায় পথ হারাইয়া পথ কিসেরো ভেতরে আমি পাবো যে তাহায়, পাবো যে তাহায়...
চতুর্দিকে ভীষণ আঁধার বিষণ্ণ সবই আমি তখন একলা ঘরে কাহারে ভাবি? তাহারে ভাবি।
Monday, August 19, 2013
আমার শহর
অ্যালবামঃ দ্রোহের মন্ত্রে ভালোবাসা
আমার শহর খুব সহজে একলা পাখির মতো ভিজতে থাকে; কেউ জানে না কোন তীব্র শ্লোগান মুখর হতে এই শহরে।
সেটা কোন সময়ে হঠাৎ চোখে, বিজলী ঝলক মুখর শ্লোগান এই শহরে।
দূর মেঘ মেঘ মেঘ... দূর মেঘলা আকাশ...
জানো কি
অ্যালবামঃ দ্রোহের মন্ত্রে ভালোবাসা
জানো কি, কতটা ক্লান্ত হলে পেছনের পথ পেছনেই পড়ে থাকে জানো কি, কি করে স্বদেশ হারায়ে কিভাবেই আমি কিভাবেই তুমি পরবাসী...
আমি জানি সেই পথ দূর... ঠিকানা খুঁজে আর লাভ কি?
আমরা কেবল বেড়ে উঠি, আকাশ ফুঁড়ে মেঘে মেঘে দ্বন্দ্বময় বালিঘড়ি, প্রথম সকাল নাকি গোধুলী;
তবু কেন ফিরে পেতে চাওয়া যা কিছু আড়াল কুয়াশায়
জানো কি তুমি জানো, হারালো যেথা শৈশব, কৈশোর জানো কি তুমি জানো, কোন ভুলে হারালে তোমার স্বদেশ
জানো তুমি জানো, নাকি সব অজানায়? জানো তুমি জানো, নাকি সব অজানায়?
Saturday, August 17, 2013
মেঘ
অ্যালবামঃ দ্রোহের মন্ত্রে ভালোবাসা
আমি হেটে যাই মেঘের কাছে আমি হেটে যাই মেঘের কাছে প্রশ্বাসে ছুয়েঁছি আকাশ দুঃখ ছুঁয়ে যায় বাতাশে বাতাসে
আমার সকল পাপ ক্ষমা করে দিও তুমি মেঘ, ভালোবাসা হয়ো তুমি পরজনমে;
বুকের আকাশ খুলে দাঁড়িয়ে শূণ্যে, সকল শূণ্যতা চোখে নিয়ে আমি হেটে যাই মেঘের কাছে...
আমি হেটে যাই মেঘের কাছে...
Thursday, August 15, 2013
ক্রুসেড
অ্যালবামঃ দ্রোহের মন্ত্রে ভালোবাসা
মানুষের ক'জন ভগবান? ক'জনে ভাগ্য লিখেন, ক'জন জীবন সামলান?
আকাশে উড়ছে বোমারু ভগবান, মানুষ ঝলসে যিনি গণতন্ত্র এনে দেন।
মাটিতে পুতে আছে ক্লাস্টার ফুল, ছুয়ে দিলে জ্বলে ওঠে, সে তো শিশুদের ভুল।
দু'হাত হারিয়ে ডানা কাটা পরী আজ যে শিশু, শুনতে কী পাও তার চিৎকার পশ্চিমা যীশু?
পৃথিবী জুড়ে চলছে যখন প্রতিবাদ আর প্রতিরোধ মিছিল, পিশাচের হাতে, হাত মেলালেন ব্লেয়ার, জ্যাক শিরাক, ভ্লাদিমির পুতিন।
ওরা রক্তের হিস্যা বুঝে নিতে চায় বুঝি গ্যালন গ্যালন!
ব্যবচ্ছেদ
অ্যালবামঃ দ্রোহের মন্ত্রে ভালোবাসা
চতুর্মাত্রিকায় ভূমন্ডলায়ন নারায়ণি নমস্তুতে প্রেত সর্বস্বতায় উলঙ্গ তরবারি নাচে ধমণীতে…
“ একটা ব্যবচ্ছেদ যন্ত্র একটা হাইড্রোজেন স্ট্রফি নিয়ে যা খুশী কর দেখবে সম্ভব হয়েছে উত্কৃষ্টতম আণবিক বিস্ফোরণ, তারপর ভাব হোক ভ্রুণের মজাদার সব বিকৃতি, একেই বলে প্রসন্ন নরমেদ এটা কিন্তু বেশ গণতান্ত্রিকও বটে ! ছিন্ন ভিন্ন মানুষ বিনা যে গণতন্ত্র হয় না মুক্ত বিশ্বে সমানভাবে প্রত্যেকে উন্নত উর্ধ্বমুখী হবে, অন্তিম সেই প্রোজ্জ্বল তেজস্ক্রিয়তার ভেতর “
চতুর্মাত্রিকায় ভূমন্ডলায়ন নারায়ণি নমস্তুতে প্রেত সর্বস্বতায় উলঙ্গ তরবারি নাচে ধমণীতে…
চুপসে যাওয়া বেলুন মুখরতা হায় ! হায় ! হায় ! মানবতা ! মানবতা !
নিভে যাওয়া বোধ আর জ্বলে উঠা ক্রোধ গড়ে তোলে ধ্বংসের মহাকাল…
শত শত ব্যবচ্ছেদে লেগে থাকা ক্রন্দন আর ভুলে যাওয়া ইতিহাস তোমাদের বুকের স্পন্দন, অস্থিরতায়, নিমগ্নতায় পুড়ছে স্বদেশ পুড়ছে সবাই
তবুও রুখে দাঁড়াই আমরা ঘুরে দাঁড়াই আমরা ফিরে দাঁড়াই।
Wednesday, August 14, 2013
আকাশ মেঘে ঢাকা
অ্যালবামঃ দ্রোহের মন্ত্রে ভালোবাসা
আকাশ মেঘে ঢাকা ঢেকে যায় সব রোদ ছায়া ছায়া অন্ধকারে উড়ে যায় সব বোধ আকাশ মেঘে ঢাকা ...
উড়ে যায় বিষণ্ন পাখি আমি একা জেগে থাকি অন্ধকারের গান উড়ায় না অভিমান আমরা তবু জেগে থাকি উড়ে যায় বিষণ্ন পাখি ...
চোখের জলে আগুন জ্বলে বৃষ্টি তুমি জান কি? চোখে চেতনায় অন্য আলো স্তব্ধ সময় বোঝ কি?
আকাশ মেঘে ঢাকা ঢেকে যায় সব রোদ ছায়া ছায়া অন্ধকারে উড়ে যায় সব বোধ আকাশ মেঘে ঢাকা ...
Monday, August 12, 2013
ছেলেবেলা
অ্যালবামঃ দ্রোহের মন্ত্রে ভালোবাসা
এই জল কতো কোন বাক্সে কী বিস্কুট, মারকুটে চেহারার বিষ্ণু বলে দে ছুট ফ্লাস্কে জল কতো ? কোন বাক্সে কী বিস্কুট মারকুটে চেহারার বিষ্ণু বলে দে ছুট...
স্কুলের গরাদ, পেরুলে মার্বেল মাঠ, আজ ঠেকাচ্ছে কে বলো আমরা চারে চারে আট...
মুরুব্বির ফেলে দেয়া বিড়ির টুকরো, বারুদ রাংতায় আমাদের নতুন আকাশ।
বইয়ের প্যাকের ফাঁকে ধার দেয়া লাল সুতো, ব্হুদূরে উড়ে যেতো আমাদের খুশি কতো কতো...
অচেনা মেঘের ছাদে কে যেন জন আজো লিখে পাঠায়, যদিও বদলায়নি আকাশ ধুলো ঘন ঘন রঙ বদলায়,
পুরোনো গানটা দূর সুরে আজো ভিজে যায় ছোট্ট গ্রামোফোন বনেদী আসবাব,নিশ্চুপ জলসায়...
প্যাসকেলে আঁকা ঘর-বাড়ি কাঠকয়লায় বর্ণমালা, ধানক্ষেতে বই ছুড়ে ফেলি শেষ হয়ে যায় অঙ্ক কষা...
পলকের এক ছেলেবেলা পলকের এক ছেলেবেলা পলকের এক ছেলেবেলা...
চেনা অচেনা
অ্যালবামঃ দ্রোহের মন্ত্রে ভালোবাসা
চেনা অচেনা আলো আধারে চলতি পথে কোনো বাসের ভীড়ে.. কালো ধোঁয়া ধোঁয়ার এই শহরে হাঁটছি আমি একা রোদ্দুরে... আমি এক দিকভ্রান্ত পথিক হারাই শুধু হারাই তোমার অরণ্যে....
তবুও অজস্র ক্রন্দন মেখে মত্ত হয়েছি ব্যার্থ প্রলাপে.. বুনে চলেছি অশ্রু প্রপাত এখানেই যেনো জীবন ধারাপাত... আমি এক দিকভ্রান্ত পথিক হারাই শুধু হারাই তোমার অরণ্যে....
নৈশব্দে, অমৃতলোকে করেছি তোমায় রচনা শব্দপ্রহর ঘুমিয়ে গেলেই স্বপ্ন তুমি কামনা.. তবুও অজস্র ক্রন্দন মেখে মত্ত হয়েছি ব্যার্থ প্রলাপে.. বুনে চলেছি অশ্রু প্রপাত এখানেই যেনো জীবন ধারাপাত... আমি এক দিকভ্রান্ত পথিক হারাই শুধু হারাই তোমার অরণ্যে....
চেনা অচেনা আলো আধারে চলতি পথে কোনো বাসের ভীড়ে.. কালো ধোঁয়া ধোঁয়া এই শহরে হাঁটছি আমি একা রোদ্দুরে... আমি এক দিকভ্রান্ত পথিক হারাই শুধু হারাই তোমার অরণ্যে....
Subscribe to:
Comments (Atom)